1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ

বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল পাকিস্তান

  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৩৩ Time View

বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল পাকিস্তান। নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে তারা। এটির মাধ্যমেই দলটির বিশ্বকাপে প্রথম জয়।

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে আহত বাঘে পরিণত হয় পাকিস্তান। এবার সেই বাঘের আক্রমণে ৯১ রানেই থামে নেদারল্যান্ডসের ইনিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রিজওয়ানের ৪৯ রানে ৩৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পা রাখে পাকিস্তান।

এদিকে খারাপ সময়ের ঘূর্ণিপাকে ঘুরপাক খেয়েই চলেছেন বাবর আজম। ব্যর্থতার বেড়াজাল ছিঁড়ে বের হতে পারছেন না তিনি। আজ নেদারল্যান্ডসের বিপক্ষেও সেই ধারা অব্যাহত থাকল। রান আউটের ফাঁদে পড়ে পাকিস্তান অধিনায়ক ফিরেছেন ৪ রানে।

সেখান থেকে দীর্ঘ দিন পর দলে ফেরা ফখর জামানকে সাথে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান। ১৬ বলে ২০ করেন ফখর জামান। তারপর শান মাসুদকে সাথে নিয়ে দলকে জয়ের খুব পৌঁছে দেন রিজওয়ান। জয় থেকে ৯ রান দূরে থাক ৩৯ বলে ৪৯ রান করে ফিরে যান রিজওয়ান। আর জয় থেকে মাত্র ১ রান দূরে থাকতে ১২ রান করে শান মাসুদ ফিরে ৬ উইকেটের জয় পায় পাকিস্তান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ডাচরা। শুরু থেকেই পাকিস্তানি বোলারদের আগ্রাসনে চুপসে যায় নেদারল্যান্ডস। আট ওভারে ২৬ রানেই নেদারল্যান্ডস হারিয়ে ফেলে ৪ উইকেট। এর মাঝে আবার বাস ডি লিডিও রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

এমতাবস্থা থেকে কলিন অ্যাকারম্যান ও স্কট এডওয়ার্ড জুটি গড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও তা আর হয়নি। ৩৫ রানেই ভাঙে তাদের লড়াকু জুটি। কলিন অ্যাকারম্যান ২৭ বলে ২৭ ও স্কট এডওয়ার্ড করেন ২০ বলে ১৫ রান। এই দু’জন ছাড়া বাকি আট ব্যাটসম্যানের কেউ আর দুই অঙ্কের ঘরে যেতে পারেনি। ৯১ রানেই থামে নেদারল্যান্ডসের ইনিংস। শাদাব খান নেন ৩ উইকেট, দুই উইকেট পান ওয়াসিম জুনিয়র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews