1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ

যশোরে প্রধানমন্ত্রীর জনসমাবেশে স্মরণকালের জনসমাগমের প্রস্তুতি

  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৯৬ Time View

যশোরে আওয়ামী লীগের জনসমাবেশ আগামী ২৪ নভেম্বর। এতে অংশ নেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মরণকালের বৃহৎ জনসমাগম ঘটাতে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।

জনসভাস্থল যশোর শামস উল হুদা স্টেডিয়ামের জায়গা বাড়াতে উত্তর পাশের গ্যালারি ভেঙে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠের সঙ্গে একীভূত করা হয়েছে।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার দিনক্ষণ নির্ধারিত হওয়ার পর জেলা আওয়ামী লীগের নেতারা শামস উল হুদা স্টেডিয়াম ও ঈদগাহ ময়দানকে সম্ভাব্য জনসভাস্থল নির্ধারণ করেন। তবে নেতারা স্টেডিয়ামে জনসমাবেশ করতেই আগ্রহী। তারই অংশ হিসেবে স্টেডিয়ামের মাঠকে বাড়াতে গত ১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার পর উত্তর পাশের গ্যালারি ভাঙা শুরু হয়। দুই দিনের প্রক্রিয়ায় এখন স্টেডিয়াম ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের মাঠ একীভূত হয়েছে। এছাড়া জনসমাবেশ সফল করতে চলছে নানা কার্যক্রম।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‌৫০ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তৃতা করেছেন। দীর্ঘ সময় পর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামের জনসভায় অংশ নেবেন।

তিনি বলেন, এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্টেডিয়ামের মাঠ বড় করার পাশাপাশি সমাবেশে আগত জনসাধারণের সার্বিক সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বড় পর্দায় সমাবেশ দেখার ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews