1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ

পৃথিবীতে এখন ৮০০ কোটি মানুষ বাস করছে

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৯৩ Time View

জাতিসংঘের একটি প্রতিবেদন অনুসারে পৃথিবীতে এখন ৮০০ কোটি মানুষ বাস করছে। মজার বিষয় হল, পরবর্তী ১০০ কোটি মানুষ শুধুমাত্র আটটি দেশ থেকে আসবে বলে অনুমান করা হচ্ছে। দেশগুলো হলো- কঙ্গো, মিশর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন এবং তানজানিয়া।

জাতিসংঘের ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২২ রিপোর্টে এই অনুমান প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, ভারত ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যেতে চলেছে।

এদিকে, ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, জনসংখ্যার অর্ধেক এখনও মাত্র সাতটিতে বাস করে। দেশগুলো হলো- চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া এবং ব্রাজিল।

বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে পৌছানোকে মানবতার জন্য একটি ঐতিহাসিক মাইলফলক বলে অভিহিত করেছে জাতিসংঘ। জাতিসংঘ উল্লেখ করেছে, জনস্বাস্থ্য, পুষ্টি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং ওষুধের উন্নতিতে মানুষের আয়ুষ্কাল ধীরে ধীরে বৃদ্ধির কারণে এই অভূতপূর্ব বৃদ্ধি ঘটেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বের জনসংখ্যা ৯০০ কোটিতে পৌঁছাতে ১৫ বছর সময় লাগতে পারে, তবে ২০৮০ সালের আগে ১ হজার কোটিতে পৌঁছানোর আশঙ্কা নেই বলে মনে করে জাতিসংঘ।

জাতিসংঘের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের হিসাবে বিশ্বব্যাপী গড় আয়ু ৭২.৮ বছর, যা ১৯৯০ সাল থেকে প্রায় নয় বছর বৃদ্ধি পেয়েছে৷ বর্তমান প্রেক্ষাপটে জাতিসংঘের অনুমান, ২০৫০ সালের মধ্যে আয়ু ৭৭.২ বছর হতে পারে ৷

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews