1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
পর্দা উঠল কাতার বিশ্বকাপের - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

পর্দা উঠল কাতার বিশ্বকাপের

  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২১২ Time View

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল কাতার বিশ্বকাপের। অনুষ্ঠানের শুরুতেই নাচ ও গানের সাথে কাতারের ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরা হয়। এরপর মঞ্চে আসেন প্রবীণ মার্কিন অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। বিশ্বকাপের পথ পরিক্রমা সম্পর্কে বলেন তিনি।

এরপর আবার গান শুরু হয়। কাতারের ঐতিহ্যবাহী পোশাক পরে আসেন তারা। ছিল ঢাকা-ঢোল। হাতে ছিল তলোয়ার। গানের সঙ্গে চলতে থাকে আকর্ষণীয় ডিসপ্লে। শোনানো হয় আগের কয়েকটি আসরের থিম সং। গানের তালে আসরের সব দলের ফ্ল্যাগ নিয়ে আসা হয় মঞ্চে। ছিল অতীতের সব আসরের বিশালাকৃতি মাসকট।

এর পর মঞ্চে আসেন কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর গায়ক জং কুক। পরে ড্রিমারস গানে তার সঙ্গে সুর মেলান কাতারের গায়ক ফাহাদ আল-কোবাইসি।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি টানেন কাতারের এক কর্মকর্তা। পর্দা উঠল কাতার বিশ্বকাপের, এখন ফুটবল মাঠে গড়ানোর পালা।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে কাতার। সেটাও স্বাগতিক হিসেবে সরাসরি সুযোগ পাওয়ায়। তাদের বিপক্ষে একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ২২তম আসর।

৬০ হাজার আসনবিশিষ্ট আল বাইত স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

অন্যদিকে আট বছর অনুপস্থিত থাকার পর বিশ্বকাপে ফিরেছে ইকুয়েডর। কাগজে কলমে কাতারের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে ইকুয়েডর। যে কারণে ম্যাচটিতে জয়ের সম্ভাবনায়ও এগিয়ে রয়েছে সফরকারীরা। দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে ইকুয়েডর চতর্থ স্থান লাভ করেছিলো।

স্বাগতিক হিসেবে ঘরের মাঠের বাড়তি সুবিধা পুরোপুরি কাজে লাগাতে কাতারও প্রস্তুত। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এ পর্যন্ত কোন স্বাগতিক দল পরাজিত হয়নি। ইতিহাস এদিক থেকে কিছুটা হলেও কাতারের পক্ষে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews