1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
যুক্তরাষ্ট্র ও ওয়েলস সমানে সমান লড়াই করে ড্র করল - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

যুক্তরাষ্ট্র ও ওয়েলস সমানে সমান লড়াই করে ড্র করল

  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৩৩ Time View

যুক্তরাষ্ট্র ও ওয়েলস সমানে সমান লড়াই করে গ্রুপ ‘বি’এর জমজমাট এক ম্যাচ উপহার দিল। পয়েন্ট ভাগাভাগি করে কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়াম ছাড়তে হলো দুই দলকে। যুক্তরাষ্ট্রের পক্ষে গোল করেন টিমোথি উইয়াহ। ওয়েলসের হয়ে গোল পরিশোধ করেন গ্যারেথ বেল।

৬৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ওয়েলস। তাই এবারের বিশ্বকাপ তাদের কাছে ঐতিহাসিকও বটে। সেটা অবশ্য খুব একটা খারাপ হয়নি গ্যারেথ বেলদের জন্য। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উত্তর আমেরিকার পরাশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ওয়েলস।

কাতারের আল রাইয়ান স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচটিতে দুলই লড়াই করে সমানে সমান। ম্যাচের ৫৯ভাগ সময় বল দখলে রেখে ৬বার আক্রমণে যায় যুক্তরাষ্ট্র। কিন্তু এর মধ্যে গোলের দেখা পায় একটিতে। অন্যদিকে ওয়েলস ৪১ ভাগ সময় বল নিজেদের পায়ে রেখে ৭বার আক্রমণ করে।

ম্যাচের প্রথমার্ধে সুযোগ কাজে লাগিয়ে ফেলে যুক্তরাষ্ট্র। ম্যাচের ৩৫তম মিনিটে লিড পেয়ে যায় দলটি। প্রতিপক্ষের ডি বক্সে সার্জেন্টের সহায়তায় বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান ভিয়াহ। প্রথমার্ধে ১-০ লিড ধরে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।

বিরতি থেকে ফিরেও রক্ষণ ধরেই খেলে যুক্তরাষ্ট্র। কিন্তু এক পেনাল্টিতে এলোমেলো হয়ে যায় সব। ম্যাচের ৮২তম মিনিটে প্রতিপক্ষের ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়ে যায় ওয়েলস। স্পট কিক থেকে গোল করতে কোনও ভুল করেননি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বেল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট ছিনিয়ে নেয় ওয়েলস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews