1. admin@thedailypadma.com : admin :
ভবিষ্যতে আমাদের কোনো বইয়ে আর ভুল থাকবে না : শিক্ষামন্ত্রী - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

ভবিষ্যতে আমাদের কোনো বইয়ে আর ভুল থাকবে না : শিক্ষামন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৭৭ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানুষ বানর থেকে এসেছে- এই কথা পাঠ্যবইয়ে লেখা নেই। মানুষ বানর থেকে এসেছে এটি গুজব। মানুষ বানর থেকে আসেনি। তাই কেউ গুজবে কান দেবেন না। এটি নিয়ে অপপ্রচার করা হচ্ছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ব্র্যাক শিক্ষাতরীর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন বইয়ে বলা আছে- একজন শিক্ষার্থী শিক্ষককে জিজ্ঞেস করছে-মানুষ কি বানর থেকে এসেছে? প্রতি উত্তরে শিক্ষক বলছে, না। মানুষ বানর থেকে আসেনি। বানর হচ্ছে মানুষের পূর্বপুরুষ- এই কথাটা ঠিক নয়। আমাদের বইয়ে তিন বার বলা আছে। অথচ একটা গোষ্ঠী এটা নিয়ে অপপ্রচার করছে। এমনকি আমাদের বইয়ে যেই ছবিটা আছে সেই ছবিটা হলো বিভিন্ন সময়ের মানুষের ছবি। অর্থাৎ আদি যুগে মানুষ দেখতে কেমন ছিল, এখন দেখতে কেমন সেটা। কোথাও বানরের ছবি নেই। কিন্ত একটা বানরের ছবি লাগিয়ে দিয়ে বলা হচ্ছে- এটা আমরা বইয়ে দিয়েছি।

ডা. দীপু মনি বলেন, আমাদের শুধু মাধ্যমিকেই বিভিন্ন শ্রেণির ৬৫টি নতুন বই তৈরি করতে হয়েছে। বইগুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতি অক্ষর সকলে সমানভাবে দেখেছে তা কিন্তু নয়। আমরা অনেকেই খুবই কম দেখেছি। তারপরও সেখানে যদি কোনো ভুল থেকে থাকে সেটি অনিচ্ছাকৃত। তবে কেউ যদি ইচ্ছা করে ভুল করে থাকে। এজন্য আমরা তদন্ত কমিটি করেছি। এখন পর্যন্ত পাঠ্যবইয়ে যেসব ভুল বেরিয়েছে তার অধিকাংশ ১০ বছর আগের ভুল। আমি খুব খুশি। কেননা এখন সবাই বই পড়ছে। কাজেই ভবিষ্যতে আমাদের কোনো বইয়ে আর ভুল থাকবে না।

এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews