1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী

  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৪৪ Time View

কক্সবাজার উখিয়ায় ১১ নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, আর্মড পুলিশ, পুলিশ ও ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।

রবিবার (৫ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে মরা গাছতলা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ এমদাদুল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর একটি টিম, পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কাজ করছে। এছাড়া স্থানীয়রাও আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছেন।

পালংখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, ঘণ্টাখানেক চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা জানিয়েছে-বাতাসের কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, এপিবিএন, দমকল বাহিনীসহ সাধারণ রোহিঙ্গা এবং স্থানীয়রাও। তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews