1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
পবিত্র রমজান মাস উপলক্ষে আগামীকাল সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে আগামীকাল সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৮২ Time View
পবিত্র রমজান মাস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে পাঁচটি পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পণ্যগুলো হলো চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর। সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্যগুলো বিক্রি করবে টিসিবি।আজ বুধবার টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর তেজগাঁও তিব্বত মোড় সংলগ্ন টিসিবির আঞ্চলিক কার্যালয়ের সামনে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফ্যামেলি কার্ডধারী এক কোটি পরিবার টিসিবির ডিলারদের দোকান ও স্থায়ী স্থাপনা থেকে এ পণ্য কিনতে পারবেন।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, একজন কার্ডধারী ৬০ টাকা দরে এক কেজি চিনি, প্রতি কেজি ৭০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে সর্বোচ্চ দুই লিটার বোতলজাত সয়াবিন তেল, ৫০ টাকা দরে এক কেজি ছোলা ও ১০০ টাকা দরে এক কেজি খেজুর কিনতে পারবেন। তবে খেজুর শুধু ঢাকা সিটি করপোরেশনে বিক্রি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews