1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ভেঙ্কটেশ আয়ারের চোখ ধাঁধানো সেঞ্চুরির পরও কলকাতার হার - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

ভেঙ্কটেশ আয়ারের চোখ ধাঁধানো সেঞ্চুরির পরও কলকাতার হার

  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৯২ Time View
৫১ বলে ১০৪ রানের ইনিংস। ৬টি চারের সঙ্গে ছক্কা ৯টি। ভেঙ্কটেশ আয়ারের চোখ ধাঁধানো এই সেঞ্চুরিও গেলো বিফলে। দল কলকাতা নাইট রাইডার্স যে জিততে পারেনি! মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেট আর ১৪ বল হাতে রেখে হারিয়েছে কলকাতাকে।
ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রোহিত শর্মার অসুস্থতায় মুম্বাইকে নেতৃত্ব দেওয়া সূর্যকুমার যাদব। শুরুটা ভালো ছিল না কলকাতার।
দুই ওপেনারই দেন ব্যর্থতার পরিচয় (রহমানুল্লাহ গুরবাজ ১২ বলে ৮ আর নারায়ন জগদীশম ৫ বলে ০)। তবে ভেঙ্কটেশ আয়ার এরপর তাণ্ডব চালিয়েছেন মুম্বাইয়ের বোলারদের ওপর। একাই বলতে গেলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন।
শেষদিকে আন্দ্রে রাসেল ১১ বলে করেন অপরাজিত ২১। ৬ উইকেটে ১৮৫ রানে থামে কলকাতার ইনিংস।
জবাবে ইশান কিশান, সূর্যকুমারদের ঝোড়ো ব্যাটিংয়ে জয় পেতে কষ্ট হয়নি মুম্বাইয়ের। পেটের পীড়ায় ভোগা রোহিত শর্মা ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নামেন। ওপেনিংয়ে ১৩ বলে ২০ করে আউট হন তিনি।
ইশান কিশান ২৫ বলে ৫টি করে চার-ছক্কায় ৫৮ আর ২৫ বলে ৪ চার আর ৩ ছক্কায় ৪৩ রানের ইনিংসের খেলেন। টিম ডেভিড শেষদিকে নেমে ১৩ বলে ২৪ রানের ঝড়ে জয় ত্বরান্বিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews