1. admin@thedailypadma.com : admin :
ঢাবি'র কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

ঢাবি’র কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার

  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৭৬ Time View
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (৬ মে)। এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা হবে।
দেশের আটটি বিভাগীয় শহরে হবে এ পরীক্ষা। এতে অংশ নেবেন এক লাখ ২২ হাজার ৮৮৫ শিক্ষার্থী। মোট আসন রয়েছে দুই হাজার ৯৩৪টি। এক আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন প্রায় ৪২ জন।
পরীক্ষার সময় শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলা ভবন কেন্দ্র পরিদর্শন করবেন।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির জন্য দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেন। এরমধ্যে কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদে এক লাখ ২২ হাজার ৮৮৫ জন, বিজ্ঞান অনুষদে এক লাখ ২৭ হাজার ৭৯ জন, ব্যবসায় শিক্ষা অনুষদে ৪১ হাজার ৩৬৮ জন, চারুকলা অনুষদে সাত হাজার ৯৭ জন শিক্ষার্থী আবেদন করেন।
প্রতি আবেদনের ফি ছিল এক হাজার টাকা। ফলে আবেদন থেকে প্রায় ৩০ কোটি টাকা ফি আদায় করেছে ঢাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews