1. admin@thedailypadma.com : admin :
দুষ্কৃতিকারীদের শাস্তি দেব, যেন মেট্রোরেলে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

দুষ্কৃতিকারীদের শাস্তি দেব, যেন মেট্রোরেলে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে

  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৮৯ Time View
রাজধানীর কাফরুল থানার শেওড়াপাড়া এলাকার যে ভবন থেকে মেট্রোরেলে ঢিল ছোড়া হয়েছে সেটি চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক।
তিনি বলেছেন, আশপাশের সিসি ক্যামেরা দেখে ঢিল ছোড়া ভবনটি চিহ্নিত করা হয়েছে।
শনিবার (০৬ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য দেন।
এমএএন সিদ্দিক জানান, ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যে ভবন থেকে ঢিল ছোড়া হয়েছে, সেটি চিহ্নিত করা হয়েছে। যে বা যারাই ঢিল ছুড়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে শেওড়াপাড়া এলাকা থেকে কে বা কারা মেট্রোরেল লক্ষ্য করে ঢিল ছোড়ে। এর ফলে একটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মূল্য ১০ লাখ টাকা বলে কর্তৃপক্ষ জানায়।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে মাঠে নামে পুলিশ ও গোয়েন্দারা। ঢিল ছোড়া এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ভবনটি শনাক্ত করা হয়।
এর আগে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেছিলেন, একটা চক্র তৈরি হয়েছে যারা মেট্রোরেলে ঢিল ছোড়ে। এমন ঘটনা কিন্তু প্রায় ঘটছে। আমরাও দুষ্কৃতিকারীদের খুঁজছি। তারা সবাই বাড়ি ছাড়া। এদের আমরা এমন শাস্তি দেব, যেন মেট্রোরেলে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews