1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরো এক নারীর মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরো এক নারীর মৃত্যু

  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৬৯ Time View
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়না বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩৭ জন।
আজ সোমবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক। ময়না বেগমের বাড়ি ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দি গ্রামে। সে ওই গ্রামের ফরহাদ হোসেনের স্ত্রী।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ময়না বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত রবিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি আরো জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছে ৬ রোগী। তার মধ্যে রাজবাড়ী জেলার তিন, ফরিদপুরের দুই এবং মাগুরা জেলার একজন। বর্তমানে হাসপাতালটিতে ১৮৬ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৩৭ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন।
তিনি আরো জানান, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৭৮ জন। এর মধ্যে ১ হাজার ৫৩৪ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews