1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৭০ Time View

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৬৫ বল আগেই জয় পেয়ে যায় লঙ্কানরা।

স্কোর: শ্রীলঙ্কা ১৬৫/৫ (৩৯ ওভার) , বাংলাদেশ ১৬৪/১০ (ওভার: ৪২.৪)

ফল: ৬৬ বল আগে শ্রীলঙ্কার ৫ উইকেটে জয়

ব্যাটিংয়ে লড়তে পারলেন না কেউই। কেবল নাজমুল হোসেন শান্ত চেষ্টা করলেন একা। দল পায়নি ভালো পুঁজি। শুরুতে উইকেট নিয়ে কিছুটা আশা জুগিয়েছিলেন বোলাররা। কিন্তু শেষ অবধি আর আটকে রাখা যায়নি শ্রীলঙ্কাকে। বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়ে হতাশার হারে শুরু হয়েছে টুর্নামেন্ট।

বাংলাদেশকে হারিয়ে একটি রেকর্ডও নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে হারানোর মধ্যে নিয়ে লঙ্কানরা জিতলো টানা ১১টি ওয়ানডে। এই হারে সুপার ফোরে যাওয়ার পথটা কঠিন হয়ে গেল বাংলাদেশের। লাহোরে পরের ম্যাচের আফগানিস্তানকে হারানোর এখন বিকল্প নেই আর।

১৬৪ রানের পুঁজি নিয়ে বল করতে এসে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নকে বোল্ড করলেন তাসকিন আহমেদ। ৩ বলে ১ রান করেন তিনি। নিজের প্রথম ওভারে ৯ রান দিলেও শরিফুল দ্বিতীয় ওভারে দলকে সাফল্যে ভাসালেন। মুশফিককে ক্যাচ দিয়ে শরিফুলের বলে উইকেট হারান পাথুম নিশাঙ্কা। ১ চারে ১৩ বলে ১৪ রান করে ফিরলেন নিশাঙ্কা। ১৫ রান তুলতেই দুই উইকেট খুইয়ে বসে শ্রীলঙ্কা। লঙ্কান শিবিরে এরপর আঘাত হানেন সাকিব আল হাসান। নড়বড়ে কুশল মেন্ডিসকে বোল্ড করেন তিনি। ২১ বলে ৫ রানে আউট হন মেন্ডিস।

দ্রুত ৩ উইকেট হারিয়ে প্রতিরোধ গড়ছিল শ্রীলঙ্কা। চারিথা আশালঙ্কা ও সাদিরা সামারাবিক্রমার জুটিতে উঠে ৭৮ রান। দলীয় ১২৮ রানে সামারাবিক্রমাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মাহেদী। ৫৪ রানে থামেন সামারাবিক্রমা। এর পরের ওভারেই সাকিবের আঘাত। ধনাঞ্জয়া ডি সিলভার(২) স্ট্যাম্প উড়িয়ে দেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর দলনেতা দাসুন শানাকাকে নিয়ে জয় নিশ্চিত করেন চারিথ আশালাঙ্কা। মাঠ ছাড়ার আগে ফিফটি পূরণ করেন তিনি। অপরাজিত থাকেন ৬২ রানে। আর শানাকা মাঠ ছাড়েন ১৪ রানে। বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নেন সাকিব। ১টি করে নেন তাসকিন, শরিফুল ও মাহেদী।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা, দুনিথ ওয়াল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews