1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ভিডিও বার্তায় সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলবেন তামিম ইকবাল - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

ভিডিও বার্তায় সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলবেন তামিম ইকবাল

  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ Time View

গতকাল মঙ্গলবার বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়েছে। সবচেয়ে বড় ধাক্কা, তামিম ইকবাল নেই বিশ্বকাপ দলে। ২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত হওয়া সবগুলো বিশ্বকাপেই দলে ছিলেন দেশসেরা ওপেনার। কিন্তু, এবারের না থাকাটা জন্ম দিয়েছে বিতর্কের। যে বিতর্কের রেশ থামছে না কিছুতেই।

গত কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এ নিয়ে রীতিমতো ঝড় বয়েছে। তামিমের দলে না থাকার পেছনে অনেকেই পাচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসানের সম্পৃক্ততা।

সবমিলিয়ে এই কদিনে পর্দার অন্তরালে ঠিক কী ঘটেছিল, সেসব জানা নেই কারও। সব কিছুর সমাধান দিতেই আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ফেসবুকে হাজির হলেন তামিম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দল এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews