1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সবাই বিশ্রামে থাকলেও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সাকিব না থাকার কারণ ভিন্ন - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

সবাই বিশ্রামে থাকলেও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সাকিব না থাকার কারণ ভিন্ন

  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ Time View

বিশ্বকাপের মূল লড়াইয়ে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের দলে নেই অধিনায়ক সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী মিরাজ।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় আসামের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাচ্ছে স্টার স্পোর্টস ২, গাজী টিভি ও টি স্পোর্টসে।

এই ম্যাচে সাকিব ছাড়াও নেই নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। বাকি সবাই বিশ্রামে থাকলেও সাকিব না থাকার কারণ ভিন্ন।

দলীয় সূত্রে জানা গেছে, গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর। যে কারণে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না তিনি। যদিও সাকিবের চোট নিয়ে টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকলেও দলের প্রয়োজনে যেকোনো সময় ব্যাটিং-বোলিং করতে পারবেন ক্রিকেটাররা। সেই হিসেবে মাঠে দেখাও যেতে পারে শান্ত-মুস্তাফিজদের।

এদিকে, সবশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুই দেখাতেই হেরেছে বাংলাদেশ। মুখোমুখি পরিসংখ্যানেও পাল্লা ভারী লঙ্কানদের দিকেই। তবে তরুণদের নিয়ে গড়া দল নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের ম্যানেজমেন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews