1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ব্যর্থ শান্ত, লিটনের ফিফটির পর ছন্দপতন টাইগারদের ব্যাটিংয়ে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

ব্যর্থ শান্ত, লিটনের ফিফটির পর ছন্দপতন টাইগারদের ব্যাটিংয়ে

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ Time View

দারুণ ব্যাট করে আন্তর্জাতিক ক্যারিয়ারের নিজের প্রথম ফিফটি করলেন তানজিদ হাসান তামিম। শার্দুল ঠাকুরের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করলেন এ বাঁহাতি ওপেনার। তবে ৫০ রান করার পর বেশি টিকতে পারলেন না তামিম। পঞ্চদশ ওভারে কুলদীপ যাদবের বল ঠিকঠাক বুঝে উঠতে পারেননি তামিম।

৪৩ বলে ৫১ রান করে এলবিডব্লিউ তানজিদ, রিভিউও করেননি। সেটি করলে লাভও হতো না। ভারত পেয়েছে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু। এতে ৯৩ রানে ভেঙেছে বাংলাদেশের ওপেনিং জুটি।

প্রথম কয়েকটা ওভারে প্রচুর ডট দিলেও পাওয়ার প্লেতেই তা পুষিয়ে নেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন কুমার দাস। এরপর দারুণ কিছুরই ইঙ্গিত দিচ্ছিলেন তারা। তামিম ফেরেন ফিফটি করে। তার বিদায়ের পরপর ফেরেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। আশার বাতি হয়ে টিকে ছিলেন লিটন কুমার দাস। কিন্তু রবীন্দ্র জাদেজার বলে উইকেট ছুড়ে দিয়ে দলকে বিপদে ফেলে মাঠ ছাড়েন তিনি।

রবীন্দ্র জাদেজার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে দুর্বল শট খেলেন লিটন। সীমানার অনেকটা আগেই তিনি ধরা পড়েন শুভমান গিলের হাতে। ৮২ বলে ৬৬ রান করেন বাংলাদেশ ওপেনার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়েছিলেন তিনি।

এর আগে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। একাদশে পরিবর্তন এসেছে দুটি। সাকিবের পরিবর্তে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। অফ ফর্মে থাকা তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে হাসান মাহমুদকে অন্যদিকে অপরিবর্তি একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত।

আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। কিছুক্ষণ পরই চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। এরপর ব্যাট হাতে রান বাড়াতে থাকেন তানজিদ। শার্দুল ঠাকুরের এক ওভারেই তিনি নেন ১৬ রান। পাওয়ারপ্লেতে বাংলাদেশ সংগ্রহ করে ৬৩ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৩৯ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ। ৫ রান নিয়ে তাওহীদ হৃদয় ও ২ রান নিয়ে ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews