1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
টস জিতে পাকিস্তান ব্যাটিংয়ে - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

টস জিতে পাকিস্তান ব্যাটিংয়ে

  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ Time View

দুই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। কিন্তু সবশেষ ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হেরে চাপে আছে দলটি। জয়ের ধারায় ফিরতে আজ আফগানিস্তানের বিপক্ষে লড়াই তাদের। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আফগানরা বিশ্বকাপে এখন পর্যন্ত যে ম্যাচটি জিতেছে, সেটাও বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে! চেন্নাইয়ে আজ মুখোমুখি হচ্ছে এশিয়ার দল দুটি।

সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

ম্যাচটিতে দুই দলেই একটি করে পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তানে মোহাম্মদ নেওয়াজের বদলে খেলবেন শাদাব খান আর আফগানিস্তানে ফজল হক ফারুকীর বদলে খেলবেন নুর আহমেদ।

পাকিস্তান-আফগানিস্তান লড়াইয়ের সবশেষ ৫ ম্যাচ অনুযায়ী এগিয়ে রয়েছে বাবর আজমের দল। যেখানে ৫টিতেই জয় এসেছে পাকিস্তানের পক্ষে। চলতি বিশ্বকাপে দলটি ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে। অপরদিকে পিছিয়ে থাকা আফগানরা বিশ্বকাপে রয়েছে তলানিতে। ৪ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতে হাশমতউল্লাহ শাহিদির দল রয়েছে দশে।

এ দিকে এখন পর্যন্ত পাকিস্তান-আফগানিস্তান সর্বমোট ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে কোনো ম্যাচে জয় তুলে নিতে পারেনি আফগান বাহিনী। তবে এবার বিশ্বকাপে দলটি সেই জয় খরা কাটাতে পারে কিনা, সেটিই এখন দেখার বিষয়। পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ সাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মির, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি।

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, নাভিন-উল-হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews