1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরে ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকির (৪৭) হত্যাকান্ডের আড়াই মাস পার হলেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এমনকি থানা ও আদালতে দুটি পৃথক মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এরই মধ্যে মামলা তুলে নেওয়ার জন্য নিহতের স্ত্রী ও স্বজনদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ।

পরিবারের সদস্যদের নিরাপত্তা, সুষ্ঠু তদন্ত ও আসামীদের গ্রেফতারসহ ১১ দফা দাবি উত্থাপন করে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। আজ সোমবার (০৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী বেদেনা আক্তার (৩৮), ছেলে শাহাদাত হোসেন (১৫), মেয়ে ইলমা আক্তার (১০) সহ স্বজনরা। তাঁরা ফরিদপুর জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের লোকমানখার ডাঙ্গী গ্রামের বাসিন্দা।

এর আগে নিখোঁজের দুইদিন পর গত ১৮ জুলাই সকালে বাড়ির অদূরে একটি পাটখেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইউসুফ ফকিরকে দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরেরদিন কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী বেদেনা আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews