1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
ইউএনওদের নিয়ে ১ ডিসেম্বর সম্মেলন করতে যাচ্ছে সরকার সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৪১ কারখানায় উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু ইরানের শীর্ষ নেতাদের আবারও হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসের দাপটে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি ইউক্রেনের অব্যাহত হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সদরপুরে ফেরদৌসী বেগম হাফিজিয়া মাদ্রাসার কৃতি ৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর  : জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ফরিদপুর অডিশনে সদরপুর উপজেলার ফেরদৌসী বেগম হাফিজিয়া মাদ্রাসার  কৃতি ৬ শিক্ষার্থী ইয়েস কার্ড পেয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ পাওয়াও বিজয়ী  শিক্ষার্থীদের  সংবর্ধনা প্রদান করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

শনিবার ( ২৮ অক্টোবর)  দুপুরে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জামতলা  ফেরদৌসী বেগম হাফিজিয়া মাদ্রাসা  চত্বরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি  মোঃ ইস্তাকুর রহমান আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে  বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো: শহীদুল ইসলাম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক আব্দুল গফফার মেম্বার, অর্থ সম্পাদক আবুল কালাম মোল্লা, মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুর রব মাহমুদুর রহমান,শ্রেনী শিক্ষক হাফেজ মো: মন্জুরুল হক,হাফেজ মো: আবু সাঈদসহ আরো অনেকে।অনুষ্টানটি পরিচালনা করেন মাওলানা আব্দুর রাশেদ।

গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ফরিদপুর জেলা পর্যায়ে  ৫ পাড়া গুরুপে ১ম স্থান অধিকার করেন রাইচুল ইসলাম মুন্সি, ৭ম স্থান অধিকার করেন   সজিবুল ইসলাম সজিব, ১০ পাড়া গ্রুপে ৪র্থ হন সিয়াম আহাম্মেদ, ৯ম স্থান অধিকার করেন  তামিম হোসেন ও ৩০ পাড়ায়  আকিদুল ইসলাম ৫ম স্থান অধিকার করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের রাউন্ড এ ইয়েস কার্ড পেয়ে প্রতিযোগিতায় অংশ নেবার সুযোগ পেয়েছে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews