1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল আফগানিস্তান - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল আফগানিস্তান

  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়লেও শেষমেশ দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্যই দিয়েছিল আফগানিস্তান। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আফগান বোলারদের চাপের মুখে পড়েছিল প্রোটিয়ারা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল আফগানিস্তান।

শুক্রবার (১০ নভেম্বর) আহমেদাবাদে আজমতউল্লাহ ওমরজাইয়ের অপরাজিত ৯৭ রানের কল্যাণে ২৪৪ রান তোলে আফগানিস্তান। রসি ফন ডার ডুসেনের অপরাজিত ৭৬ ও কুইন্টন ডি ককের ৪১ রানের সুবাদে ৫ উকেট ও ১৫ বল হাতে রেখে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান শক্ত করল তারা।

২৪৫ রান তাড়ায় নেমে উদ্বোধনি জুটিতে ৬৪ রান তোলেন ডি কক ও তেম্ব বাভুমা। ২৩ রানে অধিনায়ক বাভুমা আউট হলে এই জুটি ভাঙে। ২ রান পরেই ফিরে যান ডি কক। এরপর এইডেন মারক্রামের সঙ্গে ৫০ রানের জুটি ডুসেনের। পরে মারক্রাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলাররা ইনিংস বড় করতে না পেরে ফিরে গেলেও রান তোলার কাজ চালিয়ে যান ডুসেন।

ষষ্ঠ উইকেটে অ্যান্ডিল ফেহলাকওয়াইওয়ের সঙ্গে অবিচ্ছেদ্য ৬৫ রানের জুটিতে নিজে অর্ধশতক করার পাশাপাশি অপরাজিত ৭৬ রানে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডুসেন। ফেহলাকওয়াইও অপরাজিত থাকেন ৩৯ রানে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান উদ্বোধনি জুটিতে ৪১ রান তোলে আফগানিস্তান। তবে ৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা।

এরপর আবার প্রোটিয়াদের ধারাবাহিক বোলিংয়ের সামনে নিয়মিত উইকেট হারাতে থাকে আফফানিস্তান। ১৬০ রানে হারায় ৭ উইকেট। তবে একপ্রান্ত আগলে খেলা আজমতউল্লাহ ৭১ বলে তুলে নেন ব্যক্তিগত ফিফটি।

রশিদ খান, নুর আহমেদদের সঙ্গে ছোট ছোট জুটিতে দলের রান দুই শ পার করেন তিনি। শেষ দিকে ব্যাট চালিয়ে খেলেন আজমতউল্লাহ, ছুঁটছিলেন শতকের দিকে। শেষে গিয়ে সমীকরণ মেলাতে পারেননি।

শেষ ৩ বলে রান নিতে না পারায় ৯৭ রানে অপরাজিত থাকেন। ১০৭ বলে ৭টি চার ও ৩টি ছয় মারেন তিনি। দলের হয়ে দলীয় সর্বোচ্চ ২৬ রান করেন নুর আহমেদ। দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি ৪ উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews