1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বিশ্বকাপের ফাইনালে টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোনও ত্রুটি রাখছে না বিসিসিআই - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

বিশ্বকাপের ফাইনালে টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোনও ত্রুটি রাখছে না বিসিসিআই

  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View
আহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালের আগে অনুষ্ঠিত হবে ভারতীয় বিমান বাহিনীর এক বিশেষ পারফরম্যান্স। ছবি: ফেসবুক

এক যুগ পর ভারতের মাটিতে হচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোনও ত্রুটি রাখছে না দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেট বিশ্ব যাতে আসরকে মনে রাখতে পারে এজন্য কোনও কমতি রাখতে রাজি নয় আয়োজকরা। তারই অংশ হিসেবে ফাইনালের জন্য ভাবা হয়েছে বিশেষ ভাবনা।

দুর্দান্ত পথচলায় ইতোমধ্যে ফাইনালে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এজন্য ফাইনাল ঘিরে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে ভারতজুড়ে। এমন আবহেই রোববারের ফাইনালের আগে আহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারতীয় বিমান বাহিনীর এক পারফরম্যান্স।

ভারতীয় বিমান বাহিনীর স্পেশাল টিম ‘সূর্যকিরণ’ পারফরম্যান্স করবে ফাইনাল শুরুর আগে। গুজরাতে থাকা ডিফেন্সের পিআরও মারফৎ এই খবরটি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জনপ্রিয় দৈনিক হিন্দুস্তান টাইমস।

শুক্রবার ও শনিবার এই বিশেষ শো’র জন্য অনুশীলন করবে ভারতীয় বিমান বাহিনী। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূর্যকিরণের টিমে রয়েছে ভারতীয় বিমানবাহিনীর বিশেষভাবে সক্ষম ৯টি এয়ারক্রাফট। যারা আকাশে স্পেশাল‌ শো দেখাতে সিদ্ধহস্ত।

গোটা দেশ এমনকি বিশ্বজুড়ে নানা সময়ে এয়ার শো পারফর্ম করেছে ভারতীয় বিমান বাহিনীর এই স্পেশাল টিম। তাদের হলমার্ক হল আকাশে ম্যানুভার এবং নানা রকমের আকৃতি তৈরি করা। হঠাৎ করে উচ্চতায় ওঠা। সেখান থেকে নেমে পড়া। মাঝ আকাশে গতিতে একে অপরকে পাশ কাটানো এগুলোই হলো টিম সূর্যকিরণের ট্রেডমার্ক।

বিশ বছর পর বিশ্বকাপের ফাইনালে আবারও দেখা হবে ভারত ও অস্ট্রেলিয়ার। প্রতিশোধের জন্য এর চেয়ে ভালো মঞ্চ নিশ্চয় পাবে না স্বাগতিক ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews