1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বাকিদের আসা-যাওয়ার মিছিলে দুর্দান্ত সৌম্য, ২৯১ রানে অল আউট টাইগাররা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

বাকিদের আসা-যাওয়ার মিছিলে দুর্দান্ত সৌম্য, ২৯১ রানে অল আউট টাইগাররা

  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ Time View

সম্ভাবনা জাগিয়েও ৩০০ রান করতে পারল না বাংলাদেশ। নেলসনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ২৯১ রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। মূলত সৌম্য সরকার বিদায় নিতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। শেষ হওয়ারে ৩ উইকেট এবং শেষ দুই বলে দুই উইকেট হারিয়ে এক বল বাকি থাকতেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। তবে যতটুকু হয়েছে, সেটাও খারাপ নয়।

বাংলাদেশের হয়ে লড়েছেন সৌম্য সরকার। তার ১৬৯ রান দলকে লড়াই করার মতো অবস্থানে নিয়ে গেছে। তার ১৫১ বলে ২২টি চার আর ২টি ছক্কার ইনিংস দলকে আত্মবিশ্বাস এনে দিয়েছে। বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে সবসময়ই আস্থা রাখেন সৌম্য সরকারের ওপর। প্রথম ম্যাচে তিনি আস্থার প্রতিদান দিতে না পারলেও আজ বুধবার তিনি দারুণ করেছেন। কোচের মান রেখে নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পেলেন শতকের দেখা। কিউই কন্ডিশনে সৌম্য ভালো করেন, এই যুক্তিতে দলে নেয়া হয়েছিল, প্রতিদান দিলেন সেই কথারও। ১১৬ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ওপেনিংয়ে নামা এই ব্যাটার।

সৌম্য ছাড়া আর বলার মতো রান করেছেন মুশফিকুর রহীম। তিনি করেছেন ৪৫ রান। এছাড়া মিরাজ করেছেন ১৯ রান।

নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং উইলিয়াম ও রক ৩টি করে উইকেট নিয়েছেন।

টসে হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ। খেলা শুরু হয়েছে ভোর ৪টায়। সিরিজের প্রথম ম্যাচে হেরে বিপদে থাকা বাংলাদেশ ফিরতে চায় সমতায়।

প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরম্যান্স করা রিশাদ হোসেনকে একাদশে এনেছেন হাথুরুসিংহে। প্রথমবারের মতো লাল সবুজের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি৷ একই সাথে একাদশে ফিরেছেন তানজিম সাকিব। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews