1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
ইউএনওদের নিয়ে ১ ডিসেম্বর সম্মেলন করতে যাচ্ছে সরকার সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৪১ কারখানায় উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু ইরানের শীর্ষ নেতাদের আবারও হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসের দাপটে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি ইউক্রেনের অব্যাহত হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুরে কাদরীয়া চিশতীয়া খানকা শরীফের বাৎসরিক উরশ অনুষ্টিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬৯ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর: সুলতানুল মাশায়েখ শাহানশাহ কুতুবুল আকতার হযরত খাজা মাঈনুদ্দীন চিশতী আজমীরি রহমাতুল্লাহী আলাইহি স্মরণে ও তার ওফাত দিবস উপলক্ষে ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলা টিবি হাসপাতাল মোড় সংলগ্ন কাদরীয়া চিশতীয়া খানকা শরীফের বাৎসরিক উরশ মোবারক বুধবার (১৭ জানুয়ারী) রাতে অনুষ্ঠিত হয়েছে।
কাদরীয়া চিশতীয়া খানকা শরীফের প্রধান খাদেম ও খলিফা শাহ সুফী মুহাম্মদ আলমগীর হোসেন ডিলেক্স (আল কাদরী-আল চিশতী) ছাহেবের আয়োজনে পবিত্র উরশে পবিত্র কুরআন তেলাওয়াত, ওয়াজ নছিহত, হযরত খাজা আজমীরি রহমাতুল্লাহী আলাইহি এর পাক জীবনি ও অমূল্য উপদেশ, নির্দেশাবলী আলোচনা সহ মহান আল্লাহ পাকের জিকির আজগর, মহানবী হযরত মুহাম্মদ রসুল (সঃ) এর শানে দরুদ, মিলাদ, কিয়াম এবং দেশবাসী সহ সমগ্র বিশ্ববাসী এবং বিশ্ব মানবতার কল্যানের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
মাহফিলে শাহ সুফী আলহাজ্ব মুহাম্মদ খলিলউল্লাহ দিলদারাজ আল কাদরী আল চিশতী, শাহ সুফী আবুল খায়ের শাহ মুহাম্মদ শওকত হোসেন আল কাদরী আল চিশতীসহ ওলামা মাশায়েখগন আলোচনায় ওয়াজ নছিয়ত প্রদান করেন।
রাত ১২ টায় দোয়া ও আখেরি মোনাজাত পরিচালনা করেন কাদরীয়া চিশতীয়া খানকা শরীফের প্রধান খাদেম ও খলিফা শাহ সুফী মুহাম্মদ আলমগীর হোসেন ডিলেক্স ।
উরস মাহফিলে বরেন্য ওলামা মাশায়েখগনসহ আশেকান, ভক্তবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews