1. admin@thedailypadma.com : admin :
দায়িত্ব বুঝে নিলেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

দায়িত্ব বুঝে নিলেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গন

  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১৬৫ Time View

ফরিদপুর প্রতিনিধি: দায়িত্ব বুঝে নিলেন ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গন।

ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামচুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ডাক্তার মাসুদা আক্তার বুলু দায়িত্ব বুঝে নিলেন। বৃহস্পতিবার(০৬-০৬-২৪) তারা দায়িত্ব বুঝে পেয়ে অফিস করেন।
এর আগে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, মাসুদুল হক, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আসরাফ পিয়ার, প্রচার প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক সহ ফরিদপুর জেলা আওয়ামী‌ লীগ ও তার অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন। অন্যদিকে, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম সহ ফরিদপুর সদর উপজেলার কর্মকর্তা বৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews