1. admin@thedailypadma.com : admin :
আবহাওয়া অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

আবহাওয়া অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছে

  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১২৫ Time View

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকারদের দখলে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের সরকারি ওয়েবসাইট হ্যাক হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক শামীম হাসান ভূইয়া।

তিনি বলেন, Bmd.gov.bd নামক সরকারি ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়। কিন্তু সোমবার (৮ জুলাই) রাত থেকে সেটির দখলে নিয়েছে ODIYAN911 নামের নামে একটি হ্যাকার পেজ। রাতের কোনো এক সময়ে হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করেছে। ফলে আবহাওয়ার বার্তা প্রদান সংক্রান্ত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

শামীম হাসান বলেন, যত দ্রুত সম্ভব ওয়েবসাইট উদ্ধার করার চেষ্টা চলছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৬টা ৪৩ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, HACKED BY ODIYAN911. ~TE4M UCC INDIAN H4CKERS ~, Behind Every Mask, There is a Face And Behind That, A Untold Story. PLAY MUSIC

ওয়েবসাইটের নিচ দিয়ে স্ক্রল যাচ্ছে- ODIYAN & SOLVEIG & SHUBH & BINARY-USER & ZODIAC & H3ROIC-CHAD & ANON_SEC_101. সেসময় বাংলায় আবহাওয়া অধিদপ্তর লিখে গুগল সার্চ করলে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যায়। তবে সেখান থেকে ইংলিশ মুডে নিলে ওয়েবসাইট হ্যাকড দেখায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews