1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে প্রফেসর ইমেরিটাস শেখ ইউনুস আলীর জীবন ভিত্তিক প্রামাণ্যচিত্র ‘যাত্রাপথের আনন্দগান’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত ফরিদপুর মুসলিম মিশন কলেজের পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল ফিলিস্তিনি নিধনে যেভাবে ইসরায়েলের সঙ্গে জড়াচ্ছে, অ্যামাজন থেকে গুগল, মাইক্রোসফট সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নামাজের সময়সূচি: ২৮ নভেম্বর ২০২৬ সমকামিতার ভিডিও দিয়ে ইসরায়েলের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা, চাঞ্চল্যকর সব অভিযোগ আমিরাতের রাজপরিবার নিয়ে দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়লো, ভরি ছাড়ালো দুই লাখ টাকা ইসরায়েলের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় হাজারো ফিলিস্তিনির জুমার নামাজ আদায়

অধিনায়ককে ফোন করে দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন, ফিরলে সংবর্ধনা

  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ Time View

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয় তো বটেই, সব সংস্করণের ক্রিকেট মিলিয়েই পাকিস্তানের মাটিতে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

অধিনায়ক নাজমুল হোসেন যেন নতুন এক ইতিহাস গড়ারই অগ্রপথিক হলেন। এমন বর্ণিল সাফল্যের দিনে ঢাকা থেকে নিশ্চয়ই অভিনন্দনসিক্ত অনেক ফোন পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার মধ্যে একটি ফোনকল নিশ্চিতভাবেই আলাদা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও যে ফোনে অভিনন্দন জানিয়েছেন তাঁকে। মাঠে দাঁড়িয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন নাজমুল।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য ম্যাচের পরই নাজমুল ও তাঁর ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে মুঠোফোনে প্রধান উপদেষ্টা অধিনায়ককে বলেছেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।’

দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানিয়েছেন ড. ইউনূস।

বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে একই পোস্ট দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১০ উইকেটে জয়। এরপর আজ একই মাঠে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ২–০ তে সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews