1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন আজকের নামাজের সময়সূচি : ৮ অক্টোবর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ

  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১১৮ Time View
২০০৭ সালের জুলাইতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের। এরপর পেরিয়ে গেছে প্রায় দীর্ঘ ১৮ বছর। এবার বর্ণাঢ্য পথচলার ইতি টানলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।
আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বীকৃত পেজে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন মাহমুদউল্লাহ। বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন ৩৯ পেরিয়ে যাওয়া মাহমুদউল্লাহ। তিনি খেলে যাচ্ছিলেন শুধু ওয়ানডে। এবার আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ থেকেই অবসর নিলেন তিনি। ফিনিশার খ্যাত এই ক্রিকেটার শেষবার টেস্ট খেলেছিলেন ২০২১ সালের জুলাইতে, দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে। আর বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবশেষ তাকে দেখা গেছে গত বছরের অক্টোবরে, ভারত সফরে।
সদ্যসমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন মাহমুদউল্লাহ। গ্রুপ পর্বে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচটি হয়ে থাকছে আন্তর্জাতিক ক্যারিয়ারে তার সবশেষ স্মৃতি।
৫০টি টেস্টে ৩৩.৪৯ গড়ে মাহমুদউল্লাহর রান ২৯১৪। পাঁচটি সেঞ্চুরির সঙ্গে ১৬টি ফিফটি রয়েছে তার। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে ৪৫.৫৩ গড়ে তিনি উইকেট নিয়েছেন ৪৩টি। ২৩৯টি ওয়ানডেতে ব্যাট হাতে ৩৬.৪৬ গড়ে ৫৬৮৯ রান করেছেন তিনি। পেয়েছেন চারটি সেঞ্চুরি ও ৩২টি হাফসেঞ্চুরি। ৫০ ওভারের ক্রিকেটে বল হাতে মাহমুদউল্লাহ ৪৬.৪৫ গড়ে শিকার করেছেন ৮২টি উইকেট। ১৪১টি টি-টোয়েন্টিতে আটটি ফিফটসহ ২৩.৫০ গড়ে তার রান ২৪৪৪। ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে ২৭.৩৮ গড়ে তিনি পেয়েছেন ৪১টি উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews