1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুলের জন্মোৎসব পালিত - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুলের জন্মোৎসব পালিত

  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬০ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : বর্তমান সমাজে একান্ত নজরুল আবশ্যক, কারন নজরুল বৈষ্যিক মানবিকতার কথা বলেছে-ড. সৈয়দ মনজুরুল ইসলাম ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মোৎসব পালিত হয়েছে। এ সময় তার জীবনী ও লেখা নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।

ফরিদপুর জেলা পরিষদের হল রুমে শনিবার বিকেলে নজরুল জন্মোৎসব অনুষ্টিত হয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক প্রফেসর ড. সৈয়দ মনজুরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে এসময় তিনি বলেন, বর্তমান সমাজে একান্ত নজরুল আবশ্যক, কারন নজরুল বৈষ্যিক মানবিকতার কথা বলেছেন। বর্তমান বিশ্ব বিবেকের উপস্থিতি নেই। গাজায় যে অমানবিকতা চলছে, বিনা কারনে মানুষ হত্যা হচ্ছে। তার বিরুদ্ধে কথা না বলে, মধ্যপ্রাচ্যর দেশগুলো ব্যবসার প্রসার করছে। অস্ত্র ও আধুনিক যুদ্ধাস্ত্র কেনা নিয়ে ব্যাস্ত রয়েছে। বিশ্ব ভয়ানক অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করছে। পারমানবিক বোমার ভয়াবহতার শঙ্কা প্রকাশ করছে। এজন্য আমাদের নজরুল কে প্রয়োজন। কারন নজরুল দেশ ও আন্তর্জাতিক মানবিকতার কথা বলেছেন।
ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম, সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তালুকদার আনিসুল ইসলাম, টাইমস ইউনির্ভারসিটির ইংরেজী বিভাগের শিক্ষক প্রফেসর দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ি সাহিত্য পরিষদের সহ-সভাপতি আজিজা খানম, কবি শামিম আরা বেগম, ফরিদপুর সাহিত্য পরিষদের যুগ্ন-সাধারন সম্পাদক মৃর্ধা রেজাউল করিমসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের রচিত কবিতা ও বাদ্যযন্ত্র-এ নজরুলের গান পরিবেশন দর্শক শ্রোতাদের মুগ্ধ করে ।
অনুষ্টানে প্রধান অতিথি প্রফেসর ড. সৈয়দ মনজুরুল ইসলাম ফরিদপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে কে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিতে অভিনন্দন জানানো হয়।।
অনুষ্টানে ফরিদপুর সহ আশেপাশের জেলার গুণী,কবি ও সাহিত্যিক গণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews