1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে অনাধিকার প্রবেশের মামলায় বিএনপির নেতাকর্মীদের জামিন - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে এ কে আজাদের বাড়িতে অনাধিকার প্রবেশের মামলায় বিএনপির নেতাকর্মীদের জামিন

  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৭৩ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি ঃ ‘আওয়ামী লীগের গোপন মিটিং হচ্ছে’ এমনটি দাবি করে হামীম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদপুর-৩ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদের ফরিদপুর শহরের ঝিলটুলীস্থ বাড়ির সামনে ফরিদপুর মহানগর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও বাড়িতে বেআইনিভাবে প্রবেশের মামলায় এজাহারভুক্ত সকল আসামিকে জামিন দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে ফরিদপুর ১ নম্বর আমলি আদালতে (সদর কোর্ট) আত্মসমর্পণ করেন এ মামলার ১৩জন আসামি। আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আসিফ এলাহী।
আসামীদের পক্ষের আইনজীবী ছিলেন জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য জসীমউদ্দিন মৃধা। এ সময় জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা, যুগ্ম আহŸায়ক অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতনসহ বিএনপিপন্থী বেশ কিছু আইনজীবী তাকে সহযোগিতা করেন।
শুনানির সময় আসামিদের পক্ষের আইনজীবীরা জামিনের পক্ষে আদালতের কাছে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তবে জামিনের আবেদনের বিরোধীতা করে বক্তব্য দেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম।
এ ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী জসীমউদ্দিন মৃধা বলেন, আদালত দুইপক্ষের বক্তব্য শোনার পর প্রত্যেক আসামিকে ১০০ টাকার বেলবন্ডে এ মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদন দেওয়ার পূর্ব পর্যন্ত সকলের জামিন মঞ্জুর করেছেন। সকলকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। মামলার এজাহারভুক্ত আসামি ১৬জনের মধ্যে ১৩জন আত্মসমর্পণ করেন।

মামলা, ঘটনার দিনের প্রত্যক্ষদর্শী ও একটি সিসি ফুটেজ সূত্রে জানা যায়, ফরিদপুর-৩ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও হামীম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের ফরিদপুর শহরের ঝিলটুলির বাড়িতে ‘আওয়ামী লীগের গোপন মিটিং হচ্ছে’ এমন একটি বিষয় নিয়ে ফরিদপুর মহানগর বিএনপি, মহানগর ছাত্রদল, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে এ কে আজাদের বাসভবনের সামনে গিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। সেখানে কিছু সময় অবস্থান করে মিছিল থেকে কয়েকজন নেতাকর্মী এ কে আজাদের বাড়ির প্রধান ফটক দিয়ে প্রবেশ করে আওয়ামী লীগের মিটিংয়ের ব্যাপারে সিকিউরিটি গার্ডের না বাচক উত্তর শুনে নেতাকর্মীরা শহরের কাঠপট্টি এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে ফিরে আসেন।

এ ঘটনায় গত ৪ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ কে আজাদের বাড়িতে ‘বেআইনী জনতাবদ্ধ হয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ এনে হামীম গ্রæপের ল্যান্ড হেড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান (৪০) বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা করেন। মামলায় ফরিদপুর মহনগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাসহ(৫৫) ১৬ জন বিএনপির নেতাকর্মীকে আসামি করে অজ্ঞাতনাম আরো ২৫-৩০জনকে আসামি করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, এ কে আজাদের বাড়িতে ‘বেআইনী জনতাবদ্ধ হয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি বিএনপির কর্মী মির্জা প্রিন্স আলীসান (৪৫) গতকাল সোমবার সন্ধ্যায় ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
জামিন পাওয়া ব্যক্তিরা হলেন, ফরিদপুর মহনগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা (৫৫), কোতয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী (৫৬), মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান (৫৫), মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম (৪৪) ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ক্যাপ্টেন সোহাগ (৪০) প্রমুখ।
দলীয় সূত্রে জানা যায়, জামিন পাওয়ার পর ফরিদপুর মহনগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফাসহ জামিনপ্রাপ্তদের নিয়ে শহরে মিছিল বের করে ফরিদপুর মহানগর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি আদালত চত্বর থেকে শুরু হয়ে মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সভার মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, ফরিদপুর মহানগর বিএনপির আহŸায়ক এ এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ ,যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান মিনান, এমদাদুল হক এমদাদ, মহানগর যুবদলের সাধারন সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুনসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews