1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ শুরু - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২১৫ Time View

ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার (৯ জুলাই, ২০২৫) সকাল থেকে ফরিদপুর গণপূর্ত বিভাগ এই নির্মাণ কাজের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। আগামী ৫ আগস্টের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে জুলাই গণঅভ্যুত্থান দিবসে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান সাংবাদিকদের জানান, দেশব্যাপী অভিন্ন বাজেটে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে। তিনি এই কাজের নির্দিষ্ট বরাদ্দ সম্পর্কে অবগত নন, তবে জানান যে ‘ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড’ এ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। ঠিকাদার সোহান আল মামুন জানান, তাদের প্রতিষ্ঠান গণপূর্তের কাজটি পেয়েছে এবং তারা আজ থেকে কাজ শুরু করেছেন।

বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাতজন নির্মাণ শ্রমিক বড় আকারের হাতুড়ি দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের অবশিষ্ট কাঠামো ভাঙার কাজ করছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ওই কার্যালয়ের জায়গাটির মালিকানা জেলা প্রশাসনের। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর জেলা প্রশাসনের কাছ থেকে শেখ রাসেল ফাউন্ডেশনের নামে ২৬ শতাংশ জমি একশনা বন্দোবস্তের ভিত্তিতে ইজারা নেন আওয়ামী লীগ নেতা শামীম হক। পরে ওই জায়গাটি শেখ রাসেল স্কোয়ার নামকরণ করা হয়।

শামীম হক পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর ওই জায়গায় শেখ রাসেল ক্রিয়া চক্রের পাশাপাশি জেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে নির্মাণ করা হয় এবং ২০২৩ সালের ২৪ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বিক্ষুব্ধ জনতা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নি সংযোগসহ ভাঙচুর চালায়। এক সময় কার্যালয়টি ধ্বংসস্তূপে পরিণত হয়।

গত দুই ঈদে ওই জায়গাটি দুঃস্থদের জন্য স্বল্পমূল্যে পণ্য বিক্রির কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়া জায়গাটি নোংরা আবর্জনার পাশাপাশি পাবলিক টয়লেটে পরিণত হয়েছে।

এ বিষয়ে ঠিকাদার সোহান আল মামুন জানান, গণপূর্তের এ কাজটি তারা পেয়েছেন। সে অনুযায়ী তারা কাজে হাত দিয়েছেন। অফিস ভাঙার পর যেটুকু অবশিষ্ট ছিল তা বড় আকারের হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে। সাতজন নির্মাণ শ্রমিক কাজ করছেন।

জানতে চাইলে ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান জানান, সারাদেশে অভিন্ন বাজেটে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজ করা হচ্ছে। কাজটি ৫ আগস্টের আগে শেষ হওয়ার কথা।

তিনি আরও জানান, এ কাজের বরাদ্দের পরিমাণ জানা নেই। তবে ‘ডাইরেক্ট প্রক্রিউমেন্ট মেথড’ এ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন বলেন, ‘সরকারি উদ্যোগে সারাদেশে ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে। নিরাপত্তাসহ সবদিক বিচার বিশ্লেষণ করে সবচেয়ে যুৎসই হিসেবে এই জায়গাটি নির্বাচন করা হয়।’

তিনি আরও বলেন, ‘এই নির্মাণ কাজ দ্রুত শেষ হবে এবং ৫ আগস্ট সরকারি উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে নতুন করে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের এই বেদীতেই পুস্পার্ঘ অর্পণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews