1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে ৩৮ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

ফরিদপুরে বৃত্তি পরীক্ষায় সুযোগের দাবিতে ৩৮ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২১৪ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর :জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’-এই শ্লোগানকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ৩৮ শিক্ষা প্রতিষ্ঠান।

বুধবার (৩০ জুলাই) দুপুরে বোয়ালমারী উপজেলা কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩৮টি কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালকগণ অংশ নেন।
মানববন্ধন শেষে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হাসান চৌধুরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বোয়ালমারী উপজেলা কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আহমেদ বাবলু, বার্তা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও সাপ্তাহিক বোয়ালমারী বার্তা পত্রিকার সম্পাদক এ্যাড. কোরবান আলী, এস. এ রাজ্জাক একাডেমির অধ্যক্ষ মলয় কুমার বোস, এইস আর এস ইংলিশ মডেল একাডেমির পরিচালক আবুল হাসান, গুনবহা প্রি-ক্যাডেট এন্ড মডেল হাইস্কুলের পরিচালক কামরুজ্জামান কামরুল, বার্তা মডেল একাডেমির প্রধান শিক্ষক সাহেবুল আলম মিয়া, জি-কে কিন্ডারগার্টেনের শিক্ষক স্বরজিত রাজবংশী, নিউ মডেল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জ্যোতিরময় পাঠাক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘বৃত্তি শুধু মাত্র আর্থিক অনুদান নয়, এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা।’ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেখবে তাদের সাথে বৈষম্য হচ্ছে তখন তার মধ্যে নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। যা জাতীয় শিক্ষা নীতির সাম্যের পরিপন্থী। বৃত্তি পরীক্ষা দেওয়া প্রতিটি শিশুর মৌলিক অধিকার, এ অধিকার থেকে বঞ্চিত করা বা একদেশে দুই রকম শিক্ষা ব্যবস্থা চলতে পারে না।
এসময় উপজেলার ৩৮টি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, পরিচালক ও সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews