1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি ক্ষমতায় গেলে দেড় বছরের মধ্যে এক কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ

ফরিদপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি ক্ষমতায় গেলে দেড় বছরের মধ্যে এক কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫২ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,  সচিবদের দায়িত্ব কমিয়ে আনা হবে। পলিসি মেকিং   করা সচিবদের কাজ নয়। রাজনীতিবিদরা পলিসি মেকিং করবেন এবং সচিব বা সরকারি কর্মকর্তাদের কাজ তার বাস্তবায়ন করা।

তিনি বলেন, তবে এ বাস্তবায়নের জন্য আনলিমিটেড সময় দেওেয়া হবে না। কাজ বাস্তবায়ন করতে হবে বেধে দেওয়া সময়সীমার মধ্যে। যারা তা করতে পারবেন না, তাদের  সেখানে থাকার দরকার নেই।

বিএনপির ফরিদপুর সাংগঠনিক বিভাগের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর ব্যবসায়ীদের বিভিন্ন  প্রশ্নের জবাবে কথাগুলো বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগ ব্যবসায়ী ফোরামের সমন্বয়কারী বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেখনে যত নিয়ন্ত্রণ সেখানেই তত করাপশন। ঘুষ দুর্নীতি কমিয়ে আনতে এবং ব্যাবসাকে সহজ করতে সনদ সংখ্যা কমানো, পরিবেশ সৃষ্টি করা, ক্যাপিটাল মার্কেট সৃস্টি করার কাজ করা হবে। ব্যাংক ঋণের হার ১৫ ভাগ হলে ব্যবসায়ীর পক্ষে ব্যবসা করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন,  আগামীতে আমাদের অর্থনীতি ও রাজনীতি এমন ভাবে ঢেলে সাজাতে চাই।  আমরা জনগণকে ক্ষমতায় দেখতে চাই। সরকারকে ক্ষমতায় দেখতে চাই না। তাহলে দেশ পিছিয়ে পড়বে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকারের সময়ে দেশে পৃষ্ঠপোষকতার অর্থনীতি চালু ছিল তাতে মষ্টিমেয় কিছু লোক উপকৃত হয়েছে। অর্থনীতিতে গণতন্ত্র ছিল না, লেবেল ফিল্ড ছিল না। এ জন্য অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ অনুসন্ধান করে সংকটের গভীরে গিয়ে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলে স্বাস্থ্য  ও শিক্ষাকে উন্নত করতে হবে তা না হলে দেশের কাংখিত উন্নতি হবে না। আগামীতে এমন বাংলাদেশ গড়ে তুলতে হলে  চলমান গণতন্ত্রের পাশাপাশি চলমান অর্থনীতি থেকে বের হয়ে আসতে হবে। উন্নয়নের সুফল যাতে প্রতিটি জনগণ পায় সে দিকে নজর দিতে হবে।

এ মতবিনিময় সভায় প্রশ্নোত্তর পর্ব রাখার বিষয়ে  আমির খসরু বলেন, ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পর মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের ধারা বুঝতে না পারলে রাজনীতির ভবিষ্যৎ নেই। এজন্য এই প্রশ্নোত্তর পর্ব  রাখা হয়েছে। এর মাধ্যমে আমরা চাকুরির ইন্টারভিউ দিচ্ছি আর অপনারা আমাদের চাকিুরি দেবেন- এ লক্ষেই এই আয়োজন।

তিনি বলেন, আগে রাজনীতিবিদরা চাইতো ব্যবসায়ীরা, জনগণ তাদের কাছে আসুক। কিন্তু আমরা সে অবস্থা থেকে বের হয়ে আসতে চাইছি। এজন্য বিএনপির বিভিন্ন বিভাগীয় শহরে আমরা ব্যবসায়ীদের সাথে এ বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করেছি। আমরা রুট লেবেলে যাচ্ছি, ব্যবসায়ীদের চাওয়া পাওয়ার খোঁজ খবর নিতে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেড় বছরের মধ্যে এক কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। ব্যবসা করতে এখন যে ১৯টি সনদ লাগে এবং তা পেতে এক থেকে দেড় বছর সময় লাগে। তা কমিয়ে সরকারি পারমিশনের যাতে ১০ থেকে ১৫ দিনে মধ্যে পাওয়া যায় সে উদ্যোগ নেওয়া হবে।

এ মতবিনিময় সভায় বৃহত্তর ফরিদপুর জেলার পাঁচটি জেলা—ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা শীর্ষ ব্যবসায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিজিএমই এর সাবেক সভাপতি এস এম ফজলুল হক, করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়া, বিএস জুট মিলের মালিক জহিরুল হক শাহজাদা মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির অধ্যাপক অর্থনীতিবীদ রাশেদ আল মাহমুদ, ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর,ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী ফারিয়ান ইউসুফ,   মাদারীপুর চেম্বার অব কমার্সের সভাপতি লোকমান হোসেন,রাজবাড়ী চেম্বার অব কমার্সের সভাপতি ইনামুল করিম, শরীয়তপুর চেম্বার অব কমার্সের সহসভাপতি আলাউদ্দিন  আল আজাদ, মামুন গ্রুপের চেয়ারম্যান শাহিন শাহাবুদ্দিন,  ফরিদপুর চক বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি একেএম কিবরিয়া।

এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলাদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ফরিদপুর -৩ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল,কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা,সিনিয়র যুগ্ন আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এবিসিদ্দিকী মিতুল প্রমুখ ।

এর আগে আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে ফরিদপুর শহরের কমলাপুর ময়েজ মঞ্জিলে পৌছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর কবর জিয়ারত করেন। এ সময় চৌধুরী কামাল ইবনে ইউসুফের জেষ্ট্য কন্যা চৌধুরী নায়াব ইউসুফ, চৌধুরী ফারিয়ান ইউসুফসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews