1. admin@thedailypadma.com : admin :
এই নির্বাচন কমিশন নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না, তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল : জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে

এই নির্বাচন কমিশন নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না, তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

  • Update Time : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

হাদির ওপর গুলির প্রতিবাদে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ নাহিদ ইসলাম এই দাবি তোলেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, বিজয় দিবসে প্রতিরোধের জন্য তারা মাঠে নামবেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা আজ শহীদ মিনারে মিলিত হয়েছি এটা প্রমাণ করতে আমরা ঐক্যবদ্ধ, জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ, এখানে কোন রাজনৈতিক নেতা হিসেবে আসি নাই। এসেছি জুলাইয়ের কর্মী হিসেবে।

নাহিদ বলেন, ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই নির্বাচন কমিশন কীভাবে এমন কথা বলে। তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না। তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়।

নাহিদ বলেন, আগামীকাল উৎসব করতে রাস্তায় নামব না, আগামীকাল প্রতিরোধের জন্যে রাস্তায় নামব। সব্বাইকে আহ্বান করব আগামীকাল বিজয় উৎসব করতে রাস্তায় নামবো না, নামব প্রতিরোধের জন্যে। ৭২ ঘণ্টা পার হলেও খুনিদের গ্রেফতার করতে পারে নাই। কোথা থেকে খেলা চলছে সেটা এখনও বের করতে পারে নাই।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স–কালভার্ট রোড এলাকায় হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সর্বশেষ আজ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা বর্তমানে বেশ সংকটাপন্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews