1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ সৌদি আরবের বিরুদ্ধে প্রচারে নতুন কৌশল নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, আসছে এপস্টেইনের নাম আজকের নামাজের সময়সূচি : ২৪ অক্টোবর ২০২৬ ভূমধ্যসাগরের উপকূলে একের পর এক ১২ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির সিসিলি দ্বীপ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ফরিদপুরের মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২০২ Time View

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযান আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। রাজধানী কারাকাসে বিস্ফোরণ, সামরিক ঘাঁটিতে হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের খবরে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে ওয়াশিংটনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। আমি মানুষকে আঘাত করতে চাইছি না।’

এই হামলাকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন সমালোচকেরা। জাতিসংঘ সনদ অনুযায়ী, কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ কিংবা বলপ্রয়োগের হুমকি নিষিদ্ধ।

ভেনেজুয়েলায় এই সামরিক পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবকে আরও স্পষ্ট করেছে বলে মত বিশ্লেষকদের। বিশেষ করে এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটল, যখন গত মাসেই ট্রাম্প উদ্বোধনী ‘ফিফা শান্তি পুরস্কার’ লাভ করেছিলেন।

হামলার পরপরই ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ‘পরিচালনা’ করবে এবং দেশটির বিপুল তেল সম্পদ ব্যবহার করবে। যদিও তার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে সহযোগিতার পথে এগোবে। তবে একই সঙ্গে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র নীতিগত ‘নির্দেশনা’ দেবে এবং মার্কিন দাবি অমান্য করা হলে ভবিষ্যতে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

রোববার দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ডেলসি রদ্রিগেজকে উদ্দেশ করে বলেন, “তিনি যদি সঠিক কাজটি না করেন, তবে তাকে অনেক বড় মূল্য দিতে হবে—সম্ভবত মাদুরোর চেয়েও বড়।”

চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প কলম্বিয়ার বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে হামলার ইঙ্গিত দেন এবং ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের প্রচারণাও জোরদার করেন। এর আগে গত জুনে তিনি ইরানের বিরুদ্ধে ইসরাইলের সঙ্গে যুদ্ধে যুক্ত হয়ে দেশটির তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দেন।

ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন থেকে পশ্চিম গোলার্ধে নিজের স্বার্থ রক্ষায় ‘নিঃসংকোচে’ সামরিক শক্তি ব্যবহার করবে। সোমবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মিলার বলেন, “আমরা একটি পরাশক্তি, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে আমরা পরাশক্তির মতোই আচরণ করব।”

তবে আন্তর্জাতিক সম্পর্ক ও আইন বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, আন্তর্জাতিক আইনের প্রতি এই ধরনের অবজ্ঞা যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব ব্যবস্থার জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। আন্তর্জাতিক আইন রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য গৃহীত বিভিন্ন চুক্তি, জাতিসংঘ কনভেনশন ও বহুপাক্ষিক সমঝোতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার মার্গারেট স্যাটারথওয়েট বলেছেন, আন্তর্জাতিক আইন প্রত্যাখ্যান করে দেওয়া মার্কিন বক্তব্যগুলো “অত্যন্ত বিপজ্জনক” এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

তথ্যসূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews