1. admin@thedailypadma.com : admin :
আগামীকাল ফরিদপুরে দুটি জনসভায় আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

আগামীকাল ফরিদপুরে দুটি জনসভায় আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি :আগামীকাল শুক্রবার ফরিদপুরে দুটি নির্বাচনী জনসভায় ভাষন দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। ফরিদপুর-১ আসনের বোয়ালমারী স্টেডিয়াম মাঠে ও ফরিদপুর-৩ আসনের জেলা সদরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এই দুটি জনসভা অনুষ্ঠিত হবে এবং উভয় জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের চকবাজারে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান আয়োজক কমিটি। এ সময় দলটির কেন্দ্রীয় সুরা সদস্য ও ফরিদপুর-৩ আসনের প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব, জেলা কমিটির আমির মাওলানা মো.বদরুদ্দিন, আয়োজক কমিটির আহ্বায়ক ও নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তাঁরা জানান, পৃথকভাবে আসনভিত্তিক এ জনসভা অনুষ্ঠিত হবে। আগামীকাল নড়াইলের জনসভা শেষে সড়ক পথে বোয়ালমারী উপজেলায় জনসভায় অংশগ্রহণ করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মাগরিবের নামাজের পরে বোয়ালমারী উপজেলা স্টেডিয়াম মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। এ সভায় ফরিদপুর-১ আসনের জামায়াতের প্রার্থী ড. ইলিয়াস মোল্যার পক্ষে দাড়িপাল্লায় ভোট চাওয়া হবে। এরপর সড়ক পথে রাত ৮টার মধ্যে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করবেন। এখানে ফরিদপুর-৩ আসনের দলটির প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াবের পক্ষে দাড়িপাল্লায় ভোট চাইবেন।
আয়োজক কমিটির আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘এই জনসভা সুশৃঙ্খলভাবে সফল করার লক্ষ্যে আমাদের ৬টি উপ-কমিটি করা হয়েছে। ফরিদপুরের জনসভায় জামায়াতে ইসলামীর যে ইশতেহার গতকাল ঘোষণা করা হয়েছে সেই ইশতেহার বাস্তবায়নের ব্যাখ্যা প্রদান করবেন আমাদের আমির। এছাড়া আমরা তাঁর কাছে ফরিদপুরের আপামার জনসাধারনের দাবি- ফরিদপুর বিভাগ, ক্যান্টনমেন্ট, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সকল দাবি উপস্থাপন করব এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews