1. admin@thedailypadma.com : admin :
আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা এবং নাতি মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় নিহত হয়েছেন - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাতা এবং নাতি মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় নিহত হয়েছেন

  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩৬ Time View

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তাঁর মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাতা নিহত হয়েছেন। দেশটির ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদন, আয়াতুল্লাহ আলী খামেনির মারা যাওয়ার তথ্যও প্রকাশ্যে এসেছে। তবে এই দাবির সত্যতা নিশ্চিত করেনি ইরান।

এদিকে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন।

একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন, তেহরানে নিজ কম্পাউন্ডে চালানো হামলায় খামেনি নিহত হয়েছেন।

এছাড়া নিউজ টুয়েলভ এবং টাইমস অব ইসরায়েলসহ একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যমও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সর্বোচ্চ নেতার মৃত্যুর দাবি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews