1. admin@thedailypadma.com : admin :
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন জাতীয় সংসদে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী একটানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পৌরসভার ২৫ নং ওয়ার্ডের মানুষ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশে আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ এম‌সি কলেজে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ ১ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর পদত্যাগসহতিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে এইচএসসির শতাধিক পরীক্ষার্থী আর্জেন্টিনা-ইংল্যান্ড ঘিরে উত্তাপ, পুরো আটলান্টা শহরজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮ Time View

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় পরীক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’; ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’; ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। বিক্ষোভের কারণে সায়েন্সল্যাব, নিউমার্কেট, ধানমন্ডি ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

অবরোধকারী শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা।

এদিকে, প্রায় একই সময়ে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। এছাড়া রাজশাহী, বরিশাল বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews