1. admin@thedailypadma.com : admin :
একটানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পৌরসভার ২৫ নং ওয়ার্ডের মানুষ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন জাতীয় সংসদে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী একটানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পৌরসভার ২৫ নং ওয়ার্ডের মানুষ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশে আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ এম‌সি কলেজে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ ১ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর পদত্যাগসহতিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে এইচএসসির শতাধিক পরীক্ষার্থী আর্জেন্টিনা-ইংল্যান্ড ঘিরে উত্তাপ, পুরো আটলান্টা শহরজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি

একটানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পৌরসভার ২৫ নং ওয়ার্ডের মানুষ

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৮ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর: টানা চার দিনের ভারী বর্ষণে ফরিদপুরের বিভিন্ন নিচু এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল এবং সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও কৃষকেরা।
টানা বৃষ্টির ফলে এলাকার বিভিন্ন খাল ও নালায় জলাবদ্ধতার কারণে পানির চাপ বৃদ্ধি পেয়েছে, যার ফলে আশপাশের নিচু এলাকাগুলোতে নতুন করে পানি ঢুকছে। সোমবার দুপুরে সরেজমিনে ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডের সফির ব্রিজ সংলগ্ন ইউনুস মৃধার বাড়িতে গিয়ে দেখা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে তার বাড়ির চারপাশ এবং উঠান পুরোপুরি জলাবদ্ধ হয়ে পড়েছে। ঘরের ডোওয়া মাটির তৈরি হওয়ায় অতিরিক্ত বৃষ্টির পানিতে ঘরটির মাটির ডোয়া ধসে পড়েছে,এছাড়াও দরিদ্র এই পরিবারের মুদি দোকানেও পানি ঢুকে পড়ার উপক্রম হয়েছে। ২৫ নং ওয়ার্ডের অনেক বাড়ি ঘরেরই এমন বেহাল দশায় পরিণত হয়েছে অতিরিক্ত জলাবদ্ধতায়। এই ওয়ার্ডের বাসিন্দরা সহযোগিতা কামনা করেছেন।
এছাড়া দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews