1. admin@thedailypadma.com : admin :
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০৫ Time View

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের স্বল্পমেয়াদি বিশেষ অধিবেশন আহ্বান করা হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৃহস্পতিবার (৬ আগস্ট)  সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে অধিবেশন আহ্বানের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে বৃহস্পতিবার ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। তবে একজন মাত্র বৈধ প্রার্থী থাকলে ভোট গ্রহণের প্রয়োজন হবে না।

গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews