1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : লোকজ সংস্কৃতি ও বাংলার মাটি, মানুষের গানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের অম্বিকাপুর পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ি সংলগ্ন কুমার নদীর তীরে-জসীম উদ্যানে এই লোক উৎসব অনুষ্ঠিত হয়।

বেতাল ও মাটির গানের আয়োজনে এবং অ্যাব্লুম ক্যাফেটেরিয়ার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত উৎসবে লোকসংগীতপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মেলার মাঠ হয়ে ওঠে প্রাণবন্ত।

এ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

অ্যাব্লুম ক্যাফেটেরিয়ারের সত্বাধিকারী  ও বেতাল ও মাটির গানের সভাপতি মেহেদী হাসন সোহেলের সভাপতিত্বে এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সিনিয়র সাংবাদিক পান্না বালা সহ গণ্যমান্য।ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানিয়ে উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। পরে অনুষ্ঠানের ভাবনা ও বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্য নিয়ে আলোচনা করা হয়। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। পল্লীগীতি, বেতাল গানের দল ও মাটির গানের বিভিন্ন পর্বে শিল্পীরা লোকজ সুরে গান পরিবেশন করেন। এতে বাংলার গ্রামীণ জীবন, মাটি ও মানুষের আবেগ-অনুভূতির নানা দিক ফুটে ওঠে।

উৎসবে গান পরিবেশন করেন প্রখ্যাত বাউল তোফাজ্জেল সরকার. বাউল মো:সাইফুজ্জামান রুপক, শারমিন বাউল, সুমনা বাউল, আর.এম. রনি, সোহেল রানা সবুজ শিকদার ও  ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। তাদের পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হয়ে লোকগানের সঙ্গে আনন্দে মেতে ওঠেন।

অনুষ্ঠানে শিল্পী ও দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পাশাপাশি লোকসংস্কৃতি সংরক্ষণ ও চর্চার গুরুত্ব তুলে ধরা হয়। পরে সভাপতির বক্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’-এর সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews