1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

বাংলাদেশে জাপানকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে। ভবিষ্যতে, উন্নয়ন-অগ্রগতিতে জাপানকে পাশে চায় বাংলাদেশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাপান-বাংলাদেশ সামিট বৈঠকে যোগ দেন দুই দেশের সরকার প্রধান। বৈঠক শেষে যৌথ সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পারষ্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের উপর নির্ভর করে জাপান বাংলাদেশ সম্পর্ক। দুই দেশের বন্ধুত্বকে অর্থনৈতিক সুযোগ ও অভিন্ন সমৃদ্ধির শক্তিশালী ভিত্তিতে রূপান্তর করাই দুই দেশের লক্ষ্য বলেও জানান তিনি।

এদিকে, যৌথ সম্মেলনে, বাংলাদেশের সাথে অংশীদারিত্ব গড়ে তোলা এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করার বিষয়ে দুই সরকার প্রধান গুরুত্বারোপ করেছেন বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বলেন, জাপান বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে।

তিনি জানান, বে অব বেঙ্গল ঘিরে  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান। বাংলাদেশে মেরিটাইম সেফটির জন্য জাপান সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

এছাড়াও, বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট কে যুগোপযোগী করার বিষয়ে দুই দেশের ঐকমত্যের কথাও জানান তাকাইচি।

এর আগে, জাপান-বাংলাদেশ সামিট বৈঠকে যোগ দিতে জাপান প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারেক রহমান। এসময়, জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews