1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ

নেতানিয়াহুকে সরাতে রাজপথে জনস্রোত

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার জোট সরকারকে সরাতে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে জোট গড়ার দাবিতে তেল আবিবের রাজপথে নেমেছেন হাজারো মানুষ।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলগুলোর নেতাদের প্রতি বিক্ষোভকারীদের বার্তা স্পষ্ট—নেতানিয়াহুকে সরাতে পার্লামেন্টে ৬৭টি আসনের সমর্থন পাওয়া সম্ভব।

এই ৬৭টি আসনের মধ্যে ফিলিস্তিনি-ইসরায়েলিদের নেতৃত্বাধীন আরব দলগুলোর ঐতিহাসিক ১৯ আসনের জোটও রয়েছে। তবে বিরোধী নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট সরকার গঠনের বিষয়ে এত দিন এসব দলের সঙ্গে আলোচনা করতে কিংবা তাদের সমর্থনের ওপর নির্ভর করতে অনাগ্রহ দেখিয়ে আসছিলেন।

কিন্তু নির্বাচনের ফলাফল অনুযায়ী, নেতানিয়াহু কিংবা তার জোটের শরিকদের সঙ্গে সরকার গঠন না করার প্রতিশ্রুতিতে অটল থাকতে হলে আইজেনকোটকে শেষ পর্যন্ত আরব দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে হবে এবং তাদের সমর্থন নিতে হবে।

আল জাজিরা জানায়, তেল আবিবের রাজপথে বেশ আবেগঘন পরিবেশ দেখা গেছে। পরিবর্তনের পক্ষে ভোট দেওয়া মানুষ এখন এর সফল বাস্তবায়ন দেখতে চায়। বিক্ষোভকারীদের বিশ্বাস, আইজেনকোট ও ইহুদি-ইসরায়েলি দলগুলোর অন্য নেতাদের জনগণের এই আকাঙ্ক্ষার কথা শুনতে হবে।

অন্যদিকে নেতানিয়াহু শিবিরের ডানপন্থি সমর্থকেরাও পাল্টা বিক্ষোভ করেছেন। সেখানে তারা স্লোগান দিয়ে দাবি তুলেছেন, ইসরায়েলে তথাকথিত ‘সন্ত্রাসীদের’ নিয়ে কোনো সরকার গঠন করা চলবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, ডানপন্থি মহলে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ফিলিস্তিনি-ইসরায়েলিদের এই ঐতিহাসিক নির্বাচনী অংশগ্রহণকে তারা ‘নির্বাচনী সন্ত্রাসবাদ’ আখ্যা দিচ্ছেন এবং একে ৭ অক্টোবরের হামলার সঙ্গে তুলনা করছেন।

মূলত ইসরায়েলের পরবর্তী রাজনৈতিক গতিপথ নির্ধারণে ফিলিস্তিনি-ইসরায়েলিদের ভোট ও মতামত এখন বড় ভূমিকা রাখছে। একইসঙ্গে সরকার গঠনের আলোচনা শুরু করতে আইজেনকোট পর্যাপ্ত সমর্থন পাবেন কি না, সেটিও নির্ভর করছে তাদের ওপর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews