1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন আজ স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়ানো হয়েছে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৪ নভেম্বর ২০২৬ নেপালে ভূমিকম্প, কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশও ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে

ডেঙ্গু-আক্রান্ত হয়ে একদিনে সারা দেশে ৪ জনের মৃত্যু

  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৬২ Time View

ডেঙ্গু-আক্রান্ত হয়ে একদিনে সারা দেশে ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ২৩৪ জনের।

এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩৫১ জন।

সোমবার সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গু-আক্রান্ত হয়ে একদিনে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৮৯ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৭ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২৫৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ৯৩ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু-আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজার ৪১৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ হাজার ৮২৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews