1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ নতুন পে-স্কেলের বেতন দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার, ঋণ নিচ্ছে ৫ হাজার কোটি টাকা ৪ দফা কমার পর দেশের বাজারে ফের সোনার গহনার দাম বাড়ানো হয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৮ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত মানবজাতির সুপ্রাচীন ও প্রাগৈতিহাসিক সংস্কৃতির দেশ ইরান বৈঠকের পর তারেক রহমানের সৌজন্যে আয়োজিত অফিশিয়াল ভোজে অংশ নেন দুই প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

শরিফুল রাজের ফেসবুক থেকে ছবি আর ভিডিও প্রকাশ; বিপাকে ৩ অভিনেত্রী

  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৩২ Time View

আলোচিত চিত্রনায়িকা পরী মণির স্বামী ও এই সময়ের জনপ্রিয় চিত্রনায়কদের একজন শরিফুল রাজ আর (ন ডরাই) খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। দুজনেই তানিম রহমান অংশুর পরিচালনায় (ন ডরাই) সিনেমায় অভিনয় করেন। কাজের সুবাদে তাদের মধ্যে সর্ম্পকটাও খুব ঘনিষ্ঠ। কিন্তু এত যে ঘনিষ্ঠ তা আগে জানা ছিল না! জানা গেছে, সোমবার মধ্যরাতে। শরিফুল রাজের ফেসবুক থেকে কিছু ছবি আর ভিডিও প্রকাশ হয়।

যেখানে দেখা যায়, রাজধানীর কোনো একটি ব্রিজের ওপর মধ্যরাতে বসে আছেন তারা। যেখানে তাদের মধ্যে হয়া কথোপকথন সংবাদ মাধ্যমে প্রকাশের যোগ্য না। আবার অন্য এক ভিডিওতে দেখা যায়, রাজ-সুনেরাহ দুজন বসে আছে কোনো একটি মদের বারে। আর দুজনেই মদ্যপ অবস্থায়। সঙ্গে আরো দুটি ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে কোনো একটি ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তারা। আর দুজনের কথাতেও স্পষ্ট যে তারা স্বাভাবিক ছিলেন না তখন। রাজের ফেসবুক থেকে ভিডিওটি প্রকাশের ১৭ মিনিটের মাথায় তা ডিলিট করা হয়। রাজ শুধু তার আর অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের ভিডিওই প্রকাশ করেননি। সঙ্গে প্রকাশ করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশারও দুটি ভিডিও।

যা ধারণ করা হয়েছে কোনো একটি লিফটে। ডিলিট করার আগেই সেই ছবি ও ভিডিওগুলো নজরে আসে অনেকের। যা নিয়ে লেখা হয় নানা কথা। কারণ ভিডিওগুলোতে শোবিজের এই তিন তারকার মুখের কথাই ছিল কুরুচিপূর্ণ। মধ্যরাতে ভিডিওগুলো প্রকাশ্যে আসায় এ ঘটনায় এখনো অভিনেতা রাজ ও তিশা কিছু না বললেও কথা বলেছেন অভিনেত্রী সুনেরাহ। তাদের ছবি ও ভিডিও ভাইরাল করে দেয়ার পেছনে চিত্রনায়িকা পরী মণির হাত রয়েছে বলে আকার-ইঙ্গিতে দাবি করেছেন সুনেরাহ। তবে ঘণ্টাখানেক পর রাজের প্রোফাইল থেকে সেসব ছবি ও ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে, এ ঘটনায় সোমবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন সুনেরাহ। রাত সোয়া তিনটার দিকে ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি লেখেন, রাজকে আমি ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল।

তিনি আরো বলেন, তবে তার বিয়ের পর থেকে প্রায় যোগাযোগ ছিল না আমাদের। সেদিন একটি ডাবিং স্টুডিওতে দেখা হলো আমাদের। আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না, পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমন কী অপরাধের বিষয়। তার স্ত্রী (পরী মণি) কোনো কারণ ছাড়াই পাগলপ্রায় এটা নিয়ে। এদিকে, রাজ-পরীমণির সংসারজীবন ভালো যাচ্ছে না- এমন গুঞ্জন চলছে শোবিজ পাড়ায়। বিচ্ছেদের পথেই হাঁটছেন তারা। রাজের ফেসবুক থেকে এমন ভিডিও প্রকাশের পর সেই (বিচ্ছেদ) গুঞ্জনের পালে যেন নতুন করে জোর হায়া বইতে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews