1. admin@thedailypadma.com : admin :
অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ

  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৩১ Time View

সুপ্রিম কোর্টের বিচারকাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার (৭ আগস্ট) সুপ্রিম কোর্টের এক বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতির পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) ‍সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বুধ ও বৃহস্পতিবার (৭ ও ৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

তবে অফিস সীমিত পরিসরে খোলা থাকার কথাও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews