1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ইউক্রেনকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে

ফরিদপুরে অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ Time View

মাহবুব পিয়াল ,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট ডাবলব্রীজ  আলোর দিশারী ফাউন্ডেশন এর উদ্যোগে  শুক্রবার বিকেলে অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্টে ২০২৪ এর  ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মমিনখার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল হকের সভাপতিত্বে এ সময় মাছরাঙ্গা সুপার শপ এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোল্লা, সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হক, আল আরাফাত প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহন মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম ফরহাদ মিয়া, ব্যবসায়ী আতিয়ার রহমান, ছাত্র সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ ইদ্রিস আলী মোল্লা, রাশেদুল ইসলাম সোহাগ, তানভীর রহমান নাহিদ,হাবিবুর রহমান হাবিব সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্টে নাঈম নিউ ফ্যাশন দল ৫-০ গোলে সোহেল মার্কেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। টুর্নামেন্টের শুরু থেকে রেফারির দায়িত্ব পালন করেন টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মানিক শেখ।

এ সময় টুর্নামেন্টে সেরা খেলোয়ার, ফাইনাল ম্যাচের সেরা খেলোয়ার , সেরা গোলদাতা ও সেরা গোলকিপারকে বিশেষ পুরস্কারে  পুরস্কৃত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews