1. admin@thedailypadma.com : admin :
জামিনে মুক্তি পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

জামিনে মুক্তি পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

  • Update Time : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩৬০ Time View

অর্থ আত্মসাতের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। বুধবার সন্ধ্যার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধানমন্ডি থানার এক মামলায় গত ২১ সেপ্টেম্বর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। তার জামিন সংক্রান্ত কাগজপত্র মঙ্গলবার কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে বুধবার বিকাল ৫টা ৫০ মিনিটে কারামুক্ত করা হয়।

কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, মঙ্গলবার রাতে তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে তা যাচাই-বাছাই করে বুধবার সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়েছে। তার নামে ৩৩টি বিভিন্ন মামলা রয়েছে। সম্প্রতি এসব মামলা তিনি জামিন পান।

জেলার আরও জানান, ধানমন্ডি থানার একটি মামলায় গ্রেপ্তারের পর ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর তাকে ঢাকা থেকে এ কারাগারে স্থানান্তর করা হয়। তার স্বামীর নাম মোহাম্মদ রাসেল এবং বাবা নাম রফিকুল ইসলাম তালুকদার। ঢাকার কাফরুল থানার কাজিপাড়া এলাকায় তাদের বাসা।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানায় মো. কামরুল ইসলাম চকদার নামে এক ব্যবসায়ী মামলাটি করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তার পাওনা টাকা পরিশোধ করেনি। কামরুল ইসলামের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর থেকেই তিনি কারাবন্দী ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews