1. admin@thedailypadma.com : admin :
ভাঙ্গায় ফ্লাইওভারের নিচ থেকে হাত পা বাঁধা যুবকের লাশ উদ্ধার - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

ভাঙ্গায় ফ্লাইওভারের নিচ থেকে হাত পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৪৫৫ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা -মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের আতাদী ফ্লাইওফারের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ মে) সকালে ভাঙ্গা উপজেলার পৌরসভার আতাদী ফ্লাইওফারের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে  পথচারীরা প্রথমে লাশটি দেখতে পায়। পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ টি উদ্ধার করে মর্গে পাঠায়।

ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক জাহিদ হোসেন বলেন, স্থানীয় জনগন একটি লাশ দেখতে পেয়ে খবর দিলে আমরা লাশ টি উদ্ধার করি। উদ্ধারকৃত (লাশের) ছেলেটির বয়স আনুমানিক ২২ থেকে ২৩ বছরের মতো হবে। তবে পরিচয় শনাক্ত করার মতো লাশের আশ পাশে কিছু পাওয়া যায় নি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হানিফ সরকার বলেন, আজ সকালে এক যুবকের  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায় নি। পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। পরিচয় শনাক্ত হলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews