1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ নতুন পে-স্কেলের বেতন দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার, ঋণ নিচ্ছে ৫ হাজার কোটি টাকা ৪ দফা কমার পর দেশের বাজারে ফের সোনার গহনার দাম বাড়ানো হয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৮ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত মানবজাতির সুপ্রাচীন ও প্রাগৈতিহাসিক সংস্কৃতির দেশ ইরান বৈঠকের পর তারেক রহমানের সৌজন্যে আয়োজিত অফিশিয়াল ভোজে অংশ নেন দুই প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ফরিদপুরে আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান মজনু গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বাস পোড়ানো মামলার প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে  ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মজনুকে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে  শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে আদালতে সোপর্দ না করে তাকে বিকেল ৪ টার দিকে পুলিশ প্রহরায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেফতার করা হয়ে। তার বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর, নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, শহিদুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সর্বশেষ একটি বাস পোড়ানোর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়ে।

ওসি বলেন, তবে  থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় শহিদুল আকস্মিক ভাবে অসুস্থ হয়ে পড়েন।  পরে আদালতে সোপর্দ করার বদলে বিকেলে পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওসি বলেন, তবে শহিদুলের হঠাৎ এ অসুস্থ হয়ে পড়ার বিষয়টি পুলিশের কাছে রহস্যজনক বলে মনে হয়েছে।

যে বাস পোড়ানোর মামলায় শহিদুলকে গ্রেফতার করা হয় এ ঘটনাটি ঘটে গত ১৮ সেপ্টেম্বর ফরিদপুর সদরের করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির নিকটে রাত সাড়ে ১০টার দিকে। দুর্ঘটনাকবলিত পূর্বাশা পরিবহনের একটি বাস ওই পুলিশ ফাঁড়ির নিকট মামলার আলামত হিসেবে জব্দ করা অবস্থায় ছিল। ১৮ সেপ্টেম্বর রাতে ওই বাসেটিতে  আগুন লাগে। এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই তাকে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews