1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত মানবজাতির সুপ্রাচীন ও প্রাগৈতিহাসিক সংস্কৃতির দেশ ইরান বৈঠকের পর তারেক রহমানের সৌজন্যে আয়োজিত অফিশিয়াল ভোজে অংশ নেন দুই প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগর ঘিরে জাপানের বড় চমক! আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ অক্টোবর ২০২৬ এবারের ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৩৩ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৪৬৬ শিশু।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৮ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ৩৮৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১২৯ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৪ শিশু।
দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ৪৭৮ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৯০ হাজার ৩৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews